বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানি এসইউ-২৪ যুদ্ধবিমান বোমা হামলায় যাচ্ছে দাবিতে পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘🇮🇷🇺🇲 ইরানি Su-24 বোমা হামলার জন্য যাত্রা করেছে….’ উল্লেখ্য, ক্যাপশনে থাকা পতাকাগুলো যথাক্রমে ইরান ও যুক্তরাষ্ট্রের।

অর্থাৎ, দাবি করা হয়েছে প্রচারিত ভিডিওতে চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ইরানি এসইউ-২৪ এর বোমা হামলার জন্য যাত্রা করার দৃশ্য প্রদর্শিত হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বর্তমান ইরান-ইসরায়েল সংঘাতের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি বর্তমান সংঘাত শুরু হওয়ার অন্তত দেড় বছর আগে অর্থাৎ ২০২৪ সালের অক্টোবর থেকেই ইন্টারনেটে বিদ্যমান।

আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘Reza_Mad’ নামের একটি এক্স অ্যাকাউন্টে ২০২৪ সালের ১৩ অক্টোবরে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়। ভিডিওর বিষয়ে এক্স পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, ভিডিওতে প্রদর্শিত যুদ্ধবিমানগুলো ইরানের।

এছাড়াও, ২০২৪ সালের অক্টোবরে আলোচিত ভিডিওটি আরো নানা এক্স অ্যাকাউন্ট থেকেও শেয়ার হতে দেখা যায়।

অপরদিকে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের শুরু হয়েছে।

তবে ভিডিওটি ঠিক কবেকার ও কোথাকার সে বিষয়ে নিশ্চিত হওয়া না গেলেও এটি যে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের দৃশ্য নয় বরং তারও আগের এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়।

সুতরাং, চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ইরানি এসইউ-২৪ এর বোমা হামলার জন্য যাত্রা করার দৃশ্য দাবিতে পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • Reza_Mad – X Post
  • اد شيرازى سزار سابق – X Post
  • Rumor Scanner’s analysis  
Share: