তোফায়েল আহমেদের জানাজায় জনতাকে জামায়াতের বাধা দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

গতকাল সাবেক মন্ত্রী ও দেশের প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ০২ জুন জোহরের নামাজের পর ভোলা বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার ২য় জানাজা সম্পন্ন হয়েছে। পরবর্তীতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

এরই প্রেক্ষিতে, ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় রাস্তায় রাস্তায় সাধারণ মানুষকে আসতে বাঁধা দিচ্ছে জামায়াতের সন্ত্রাসীরা- দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটির সাথে প্রচারিত দাবির কোনো সম্পর্ক নেই, এমনকি ভিডিওটি সাম্প্রতিক সময়েরও নয়। প্রকৃতপক্ষে, গত বছরের ৩০ সেপ্টেম্বর ঢাকায় বিএনপির অঙ্গসংগঠন ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের হাতাহাতির দৃশ্য।


অনুসন্ধানে ‘Table Talk UK- টেবিলটক ইউকে’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত বছরের ০১ অক্টোবর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত পোস্ট থেকে জানা যায়, বিএনপির অঙ্গসংগঠন ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের সামনে দুই গ্রুপের মারামারির দৃশ্য এটি।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে আরটিভির ইউটিউব চ্যানেলে গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিও থেকে জানা যায়, বক্তব্যরত ব্যক্তি মারামারির সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

এছাড়া, বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ সূত্রে জানা যায়, গত বছরের ৩০ সেপ্টেম্বর ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছিল।

সুতরাং, গত বছরের সেপ্টেম্বর মাসে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের হাতাহাতির ভিডিওকে সম্প্রতি ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় যাওয়ার সময় জনতাকে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বাধা দেওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: