অস্ট্রেলিয়া ও নেপালের দুইটি ভিন্ন ভিডিও আওয়ামী লীগকে জড়িয়ে বাংলাদেশের দাবিতে প্রচার

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে “যারা বলে গণ”হ”ত্যা:র সাথে আওয়ামী লীগ জড়িত তাদের জন্য এই ভিডিওটা তাহলে এরা কারা??” শীর্ষক শিরোনামে দুইটি ভিডিও শেয়ার করে বাংলাদেশের বলে দাবি করা হচ্ছে। 

প্রথম ভিডিওটিসহ ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

দ্বিতীয় ভিডিওটিসহ ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিও দুটির একটিও বাংলাদেশের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, অস্ট্রেলিয়ার সিডনিতে একটি সন্ত্রাসী হামলা এবং নেপালে সংঘটিত জেন-জি প্রজন্মের বিক্ষোভের পুরোনো ভিডিওকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হচ্ছে।

ভিডিও যাচাই ১

এ বিষয়ে অনুসন্ধানে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১৪ ডিসেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। 

উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে এবং গণমাধ্যম অনুসন্ধানে জানা যায়, গত বছরের ১৪ ডিসেম্বর সন্ধ্যায়, অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসব চলাকালে বন্দুকধারীদের হামলায় এক শিশুসহ ১৫ জন নিহত এবং আরো ৪২ জন আহত হয়। প্রচারিত ভিডিওটি মূলত এই ঘটনারই এবং এর সাথে আওয়ামী লীগ কিংবা বাংলাদেশের কোনো সম্পর্ক নেই।

ভিডিও যাচাই ২ 

এ বিষয়ে অনুসন্ধানে সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে ২০২৫ সালের ১০ সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদনে সংযুক্ত ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। 

উক্ত প্রতিবেদনের বিস্তারিত বিবরণী এবং গণমাধ্যম অনুসন্ধানে জানা যায়, এটি নেপালে সংঘটিত জেন জি প্রজন্মের বিক্ষোভের দৃশ্য। ঐসময়ে নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্ত ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে জেন জি প্রজন্মের বিক্ষোভ চরমে রূপ নেয়। প্রচারিত ভিডিওটি মূলত নেপালের বিক্ষোভের সময়েই ধারণ করা।

অর্থাৎ, প্রচারিত ভিডিও দুইটির সাথে আওয়ামী লীগ কিংবা বাংলাদেশের কোনো সম্পর্ক নেই তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।

সুতরাং, অস্ট্রেলিয়া ও নেপালের দুইটি আলাদা ভিডিওকে আওয়ামী লীগকে জড়িয়ে বাংলাদেশের দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: