অভিনেত্রী স্পর্শিয়া সার্জারি করে চেহারা বদলেছেন দাবিতে পুরোনো ভিডিও সম্পাদনা করে প্রচার 

সম্প্রতি, অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া সার্জারি করে চেহারা বদলেছেন দাবিতে একটি ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে।

উক্ত টিকটক ভিডিওটি দেখুন এখানে, যা দেখা হয়েছে প্রায় ১১ লক্ষাধিক বার।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের আগস্টে স্পর্শিয়ার সাক্ষাৎকারের একটি ভিডিওকে সম্পাদনা করে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম মাইটিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১১ আগস্ট প্রচারিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর আংশিক মিল পাওয়া যায়৷ মূল এই ভিডিওতে স্পর্শিয়ার চেহারায় কোনো পরিবর্তন পাওয়া যায়নি।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এই ভিডিওতে স্পর্শিয়া চেহারা সম্পাদনা করে ভুয়া দাবিটি প্রচার করা হচ্ছে।

একইদিনে অন্যান্য গণমাধ্যমেও স্পর্শিয়ার একই সাক্ষাৎকারের ভিডিও পাওয়া যায়। সেখানেও স্পর্শিয়ার চেহারায় কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি।

সুতরাং, অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া সার্জারি করে চেহারা বদলেছেন দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: