ওসমান হাদির বোনকে গণমাধ্যমে মা দাবিতে প্রচার

গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যুর খবর আসে। ২০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়। এক নারীর সেখানে যাওয়ার সময়ের ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, তিনি হাদির মা।

উক্ত দাবিতে গণমাধ্যমের ভিডিও দেখুন কালবেলা (ফেসবুক)

একই দাবিতে ইউটিউবের ভিডিও দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে যে নারীকে দেখা যাচ্ছে তিনি ওসমান হাদির মা নন। প্রকৃতপক্ষে, তিনি ওসমান হাদির বোন মাসুমা সুলতানা।

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম স্টার নিউজ এর ইউটিউব চ্যানেলে ১৮ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিওতে এক নারীকে বক্তব্য দিতে দেখা যায়, যার পোশাক এবং চেহারার সাথে আলোচিত ভিডিওতে থাকা নারীর মিল রয়েছে। ভিডিওটির বর্ণনা থেকে জানা যায়, উক্ত নারী হাদির বোন মাসুমা সুলতানা বিন হাদি।

অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এর এক প্রতিবেদন থেকেও হাদির বোন সম্পর্কে একই তথ্য পাওয়া যায়।

সুতরাং, ওসমান হাদির বোনকে তার মা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: