কাশ্মীরে ওসমান হাদির গ্রাফিতি দাবিতে এআই-তৈরি ছবি প্রচার

গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনার প্রেক্ষিতে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের কেন্দ্রস্থলে ওসমান হাদির গ্রাফিতি আঁকা হয়েছে দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে

একই দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে

ইন্সটাগ্রামে একই দাবিতে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কাশ্মীরের শ্রীনগরে ওসমান হাদির গ্রাফিতি আঁকার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ছবির ভিত্তিতে এই দাবি প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধান করে বিশ্বস্ত কোনো সূত্রে শ্রীনগরে ওসমান হাদির গ্রাফিতি আঁকার তথ্য পাওয়া যায়নি। জম্মু ও কাশ্মীর একটি সংবেদনশীল ও আলোচিত অঞ্চল হওয়ায় সেখানে এমন কোনো ঘটনা ঘটলে তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেত। তবে এক্ষেত্রে ভারতের মূলধারার গণমাধ্যম তো বটেই, কাশ্মীরভিত্তিক কোনো গণমাধ্যমেও (, , ) এমন তথ্য মেলেনি।

প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে তাতে কিছু কৃত্রিমতার লক্ষণ দেখা যায়, যা সাধারণত এআই দিয়ে তৈরি ছবিতে থাকে। পরবর্তীতে এআই কনটেন্ট শনাক্তের জন্য গুগলের সিন্থআইডিহাইভ ডিটেক্ট নামের আরেকটি ওয়েবসাইটে পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

কাশ্মীরভিত্তিক ফটোজার্নালিস্ট ফয়সাল বাশির রিউমর স্ক্যানারকে জানিয়েছেন, বিষয়টি ভুয়া।

এছাড়া, ভারতভিত্তিক একাধিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানও (, ) এ দাবিটিকে ভুয়া বলে নিশ্চিত করেছে।
সুতরাং, এআই দিয়ে তৈরি ছবির মাধ্যমে কাশ্মীরে ওসমান হাদির গ্রাফিতি আঁকা হয়েছে বলে দাবি করা হচ্ছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis
  • SynthID
  • Hive Detect
Share: