সম্প্রতি, ‘অবশেষে সত্য প্রকাশিত হবে ইনশাআল্লাহ! হাদী ভাইয়ের খুনীদের বিচার এই জমিনে হবে’ শীর্ষক ক্যাপশনে ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সাথে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মির্জা আব্বাসের সাথে ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ছবিটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের মির্জা আব্বাসের মতো নেতার ছবি থাকলে সেটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়াটা স্বাভাবিক। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত ছবিটির সত্যতার বিষয়ে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
এরপর, আলোচিত ছবিটি একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, আলোচিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

অর্থাৎ, ছবিটি বাস্তব নয়।
সুতরাং, এআই দিয়ে তৈরি ছবিকে ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের সাথে মির্জা আব্বাসের বাস্তব ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Hive Moderation Analysis
- Google Gemini Analysis


