ওসমান হাদির স্ত্রী দাবিতে রংপুরের প্রয়াত বিএনপি নেতার স্ত্রীর ভিডিও প্রচার  

গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এরই প্রেক্ষিতে, ‘ওসমান হাদি’র স্ত্রী – রংপুর থেকে বিএনপির মনোনীত প্রার্থী হতে চাচ্ছেন’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

একই দাবির ইনস্টাগ্রাম ভিডিও দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে যে নারীকে বক্তব্য দিতে দেখা যাচ্ছে তিনি ওসমান হাদির স্ত্রী নয়। প্রকৃতপক্ষে, তিনি রংপুর জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকুর স্ত্রী রেজওয়ানা ইসলাম লুনা।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Bayannor Alo’ নামের একটি ইউটিউব চ্যানেলে ০২ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে থাকা নারীর সাথে আলোচিত দাবিতে প্রচারিত নারীর মিল রয়েছে। উক্ত ভিডিওতে উক্ত নারীর পরিচয় দেওয়া হয়েছে, প্রয়াত আনিছুর রহমানের সহধর্মিণী রেজওয়ানা ইসলাম লুনা।

জাতীয় দৈনিক সমকাল পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, আনিছুর রহমান লাকু রংপুর জেলা বিএনপির সদস্যসচিব ছিলেন। ০৮ অক্টোবর তিনি মারা যান।

আনিছুর রহমান লাকুর নামে পরিচালিত একটি পেজে তার স্ত্রীর রাজনৈতিক কর্মসূচীতে যোগদানের নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে। পোস্টগুলোতে উল্লেখ করা হয়েছে, তার স্ত্রীর নাম রেজওয়ানা ইসলাম লুনা। পোস্টে থাকা ছবির সাথেও আলোচিত ভিডিওর নারীর চেহারার মিল রয়েছে।

অর্থাৎ, উক্ত নারী যে হাদির স্ত্রী নয় তা নিশ্চিত।

এছাড়া গণমাধ্যম সূত্রে জানা যায়, ওসমান হাদির স্ত্রীর নাম রাবেয়া।

সুতরাং, ভিন্ন নারীর বক্তব্যের ভিডিওকে ওসমান হাদির স্ত্রী দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: