গত ৫ জুলাই নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের বিদায়ের পর ব্রাজিলের ফুটবলার নেইমার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবসরের ঘোষণা দেন। এরই প্রেক্ষিতে, ‘বিশ্বকাপ থেকে বিদায়ের পর নেইমারের অবসর ঘোষণায় লাইভে এসে পাশে দাঁড়িয়ে কী বললেন মোঃ ওজিল’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০১৬ সালে মেসুত ওজিলের একটি দাতব্য কার্যক্রমের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের মেসুত ওজিলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০১৬ সালের ২৩ জুন প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে মেসুত ওজিল জানান, তাঁর ও ফরাসি ফুটবলার পল পগবার ‘বিগশু ১১ (BigShoe 11)’ প্রকল্পের আওতায় একটি আন্তর্জাতিক চিকিৎসক দল ২২ জন শিশুর সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছে। একইসঙ্গে তিনি এই দাতব্য উদ্যোগে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান।
অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের কিংবা নেইমার প্রসঙ্গে নয়।
সুতরাং, ২০১৬ সালে ভিন্ন প্রসঙ্গে মেসুত ওজিলের ভিডিওকে সাম্প্রতিক সময়ে বিশ্বকাপ থেকে নেইমারের অবসর ঘোষণায় লাইভে এসে মেসুত ওজিলের বক্তব্যের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Mesut Özil – Instagram Post


