পাকিস্তানের পতাকা হাতে মোটরসাইকেল শোডাউনের ছবিগুলো সম্পাদিত 

সম্প্রতি, পাকিস্তানের পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শোডাউনের দুইটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পাকিস্তানের পতাকা হাতে মোটরসাইকেল শোডাউনের ছবিগুলো বাস্তব নয় বরং, মূল দৃশ্যে থাকা কালেমা খচিত পতাকাকে ডিজিটাল প্রযুক্তির সহযোগিতায় মুছে দিয়ে আলোচিত ছবিগুলোতে পাকিস্তানের পতাকা যুক্ত করা হয়েছে।

পাকিস্তানের পতাকা হাতে নিয়ে এই বিশাল মোটরসাইকেল শোডাউন হলে তা গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হতো। কিন্তু, অনুসন্ধানে পাকিস্তানের পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শোডাউনের কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

পরবর্তীতে অনুসন্ধানে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলার ফেসবুক পেজে গত ০৩ জুলাই প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত ভিডিও প্রতিবেদনের ০৯ সেকেন্ড ও ১১ সেকেন্ডে দৃশ্যে থাকা ব্যক্তি, পোশাক, অঙ্গভঙ্গির সাথে আলোচিত ছবিতে থাকা ব্যক্তি, পোশাক, অঙ্গভঙ্গির মিল রয়েছে। শুধু বিবিসি বাংলার ভিডিওতে ব্যক্তিদের হাতে পাকিস্তানের পরিবর্তে কালেমা খচিত পতাকা দেখা গেছে।

অর্থাৎ, বিবিসি বাংলার এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে কালেমা খচিত পতাকার স্থলে পাকিস্তানের পতাকা যুক্ত করা হয়েছে।

সুতরাং, পাকিস্তানের পতাকা হাতে মোটরসাইকেল শোডাউনের ছবিগুলো সম্পাদিত।

তথ্যসূত্র

Share: