সম্প্রতি, পাকিস্তানি হুজুর বাংলাদেশে এসে আজোয়া শরবত বিক্রি করে ভাইরাল হয়েছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি পাকিস্তানি ব্যক্তির বাংলাদেশে এসে শরবত বিক্রির কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভিডিওতে শরবত বিক্রি করা ব্যক্তি বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থী।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Arif LIVE 3.0’ নামক পেজে ৯ জুন প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে থাকা ব্যক্তির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ব্যক্তির মিল রয়েছে। ভিডিওতে আলোচিত ব্যক্তিকে বলতে দেখা যায়, আমি বাংলাদেশি পাকিস্তানি নই। আমি বাংলাদেশেই পাকিস্তানের বিখ্যাত শরবত বানাই।
এছাড়াও উক্ত ব্যক্তির শরবত বানানোর একাধিক ভিডিও (১, ২, ৩) সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজে পাওয়া যায়।
মূলত উক্ত ব্যক্তি উর্দু ও বাংলা মিশ্রিত ভাষায় কথা বলে শরবত বিক্রি করায় বিভ্রান্তি তৈরি হয়েছে।
সুতরাং, বাংলাদেশি শরবত বিক্রেতাকে পাকিস্তানি দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- Arif LIVE 3.0 – Facebook Post


