ফিলিস্তিনি পরিবারের ইফতারের ভিডিওকে ইরানের খাদ্যসংকটের দৃশ্য দাবিতে প্রচার

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারসহ খাদ্যগ্রহণের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রচার করে দাবি করা হচ্ছে, এতে সংঘাত চলাকালে ইরানের মানুষের খাদ্যসংকট ও কষ্টের চিত্র উঠে এসেছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ইরানে মানুষের খাবারের জন্য কষ্ট করার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৬ সালের রমজানে গাজা শহরে ইসরায়েলি বোমা হামলায় ধ্বংস হয়ে যাওয়া নিজেদের বাড়ির ধ্বংসস্তূপের ওপর বসে এক ফিলিস্তিনি পরিবারের ইফতার করার ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার ইউটিউব চ্যানেলে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিওটির বিবরণে বলা হয়েছে, এতে গাজা শহরে ইসরায়েলি বোমা হামলায় ধ্বংস হয়ে যাওয়া নিজেদের বাড়ির ধ্বংসস্তূপের ওপর বসে এক ফিলিস্তিনি পরিবারের সদস্যদের রমজানের ইফতার করতে দেখা যাচ্ছে।

সুতরাং, ধ্বংসস্তূপের ওপর বসে এক ফিলিস্তিনি পরিবারের ইফতারের দৃশ্যকে ইরানের মানুষের দুর্ভোগের চিত্র বলে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: