সম্প্রতি, “স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে ভুয়া ভুয়া স্লোগান জনতার” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৫ সালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর জানাজায় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে জনতার ভুয়া বলে স্লোগান দেওয়ার ভিডিওকে বর্তমানের দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Ibrahim Ahmed 2.0’ নামক ইউটিউব চ্যানেলে গত বছরের ২০ ডিসেম্বর ‘হাদী ভাইয়ের জানাজা শেষে, বিএনপির সালাউদ্দিন কে ভুয়া ভুয়া বলে স্লোগান দেয় পাবলিক’ শিরোনামে প্রচারিত একটি শর্ট ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

একই দাবিতে সে সময় ভিডিওটি (১, ২, ৩, ৪) সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক পোস্টে খুঁজে পাওয়া যায়।
সালাউদ্দিন আহমেদ গত ১৭ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন। তবে প্রচারিত ভিডিওটি অন্তত গত বছরের ২০ ডিসেম্বর থেকে ইন্টারনেটে বিদ্যমান রয়েছে।
সুতরাং, অন্তত গত বছরের ডিসেম্বর থেকে ইন্টারনেটে বিদ্যমান একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে জনতার ভুয়া স্লোগান শীর্ষক দাবি করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Ibrahim Ahmed 2.0 – YouTube Video


