সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে, ডাকসু ভিপি ও ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেছেন- “অতীতে ছাত্রলীগ করেছি বর্তমানে শিবির করি এটা আমার গনতান্ত্রিক অধিকার, এটা নিয়েও বিএনপি অপপ্রচার করেছে”।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছাত্রলীগ করার অভিযোগ প্রসঙ্গে বিএনপিকে জড়িয়ে সাদিক কায়েম এরূপ কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার তথ্যপ্রমাণ ছাড়াই সাদিক কায়েমের নামে এই ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত পোস্টটি পর্যবেক্ষণ করে উক্ত দাবির সমর্থনে কোনো সূত্র উল্লেখ পাওয়া যায়নি।
পরবর্তীতে, সাদিক কায়েম এর ফেসবুক অ্যাকাউন্ট এবং ডাকসু‘র অফিশিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সমর্থিত কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
সাদিক কায়েমের মতো ব্যক্তি এমন কোনো মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার কথা। কিন্তু, গণমাধ্যমেও উক্ত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, সাদিক কায়েম ‘অতীতে ছাত্রলীগ করেছি বর্তমানে শিবির করি এটা আমার গনতান্ত্রিক অধিকার, এটা নিয়েও বিএনপি অপপ্রচার করেছে’ বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Analysis
- DU Insiders: Facebook Page
- Ducsu : Facebook Page


