সংসদের অধিবেশনে শেখ হাসিনার ছবি হাতে তারেক রহমান দাঁড়িয়ে আছেন দাবিতে সম্পাদিত ছবি প্রচার

গত ১২ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।ওই অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনার ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তারেক রহমান শেখ হাসিনার কোনো ছবি নিয়ে দাঁড়াননি কিংবা প্রদর্শনও করেননি। বরং, তিনি তার স্বাগত বক্তব্যের জন্য একটি স্ক্রিপ্ট হাতে রেখেছিলেন। সেই স্ক্রিপ্ট হাতে রাখার ছবি সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে অধিবেশনে তারেক রহমান শেখ হাসিনার ছবি হাতে দাঁড়িয়ে আছেন শীর্ষক কোনো তথ্য পাওয়া যায়নি।
গত ১২ মার্চ দৈনিক যুগান্তরের ফেসবুক পেজে প্রচারিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সংক্রান্ত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা আটটি ছবির মধ্যে একটি ছবির সাথে আলোচিত ছবিটির ব্যাকগ্রাউন্ড, তারেক রহমানের দাঁড়িয়ে থাকার দৃশ্য, পোশাকসহ আনুষঙ্গিক উপাদানের মিল রয়েছে।

অর্থাৎ, উক্ত ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তারেক রহমান শেখ হাসিনার ছবি হাতে দাঁড়িয়ে আছেন দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Daily Jugantor – Facebook Post

