ইরানকে অসমর্থনে সৌদি আরবের সাথে বন্ধুত্ব রাখবে না বলে প্রধানমন্ত্রী কোনো মন্তব্য করেননি 

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে সম্প্রতি ‘সৌদি আরব যদি ইরানের পক্ষে না থাকে তাহলে সৌদির সাথে বন্ধুত্ব রাখবে না: তারেক রহমান’ শিরোনামে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য দাবিতে তার ছবিযুক্ত একটি ফটোকার্ড শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ৭৪ হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ২ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘সৌদি আরব যদি ইরানের পক্ষে না থাকে তাহলে সৌদির সাথে বন্ধুত্ব রাখবে না’ শীর্ষক মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান করেননি। প্রকৃতপক্ষে, চলমান ইরান-ইসরায়েল সংঘাত ইস্যুতে তিনি এখন পর্যন্ত কোনো মন্তব্যই করেননি। তথ্যপ্রমাণ ছাড়াই দাবিটি প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।

এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে চলমান সংঘাত প্রসঙ্গে তারেক রহমানের কোনো বক্তব্য বা বিবৃতি খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, প্রধানমন্ত্রী তারেক রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোয়ও (, ) এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে, চলমান ইরান-ইসরায়েল সংঘাত ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি বিবৃতি (, , ) খুঁজে পাওয়া যায়। এরমধ্যে একটি বিবৃতিতে বলা হয়, ইরানে হামলার পর বাংলাদেশ সেদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। অপর বিবৃতিতে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে নিন্দা জানিয়েছে মন্ত্রণালয়। এবং আরেকটি বিবৃতিতে সৌদি আরবের আল-খারাজ গভর্নরেটে বিমান হামলার দুইজন বাংলাদেশির নিহত ও একজনের আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। এসব বিবৃতির কোনোটিতেই তারেক রহমানের কোনো মন্তব্যের উল্লেখ পাওয়া যায়নি।

সুতরাং, ‘সৌদি আরব যদি ইরানের পক্ষে না থাকে তাহলে সৌদির সাথে বন্ধুত্ব রাখবে না’ শীর্ষক মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: