নায়িকা প্রার্থনা ফারদিন দীঘির খোলামেলা ছবি দাবিতে একটি ছবি প্রচার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

উক্ত ছবি সংবলিত ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি প্রার্থনা ফারদিন দীঘির আসল ছবি নয় বরং, ডিজিটাল প্রযুক্তির সাহায্যে দীঘির পোশাক সম্পাদনা করে ভুয়া ছবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রার্থনা ফারদিন দীঘির অফিশিয়াল ফেসবুক পেজে গত বছরের ০৩ ডিসেম্বর একই ছবি খুঁজে পাওয়া যায়। তবে ছবিতে দীঘির পোশাকের ডিজাইনের সাথে প্রচারিত ছবিতে থাকা পোশাকের ডিজাইনের পার্থক্য পরিলক্ষিত হয়।

অর্থাৎ, দীঘির প্রকাশ করা ছবিটিকে সম্পাদনা করে আপত্তিকর হিসেবে উপস্থাপন করা হয়েছে।
সুতরাং, প্রার্থনা ফারদিন দীঘি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এই ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Prarthana Fardin Dighi: Facebook Post
Share:


