বাংলাদেশে এক নারীকে যৌন হয়রানির ঘটনা দাবিতে ভারতের ভিডিও প্রচার 

সম্প্রতি, বাংলাদেশের নির্জন রাস্তায় এক পুরুষ কর্তৃক প্রকাশ্যে একজন অন্তঃসত্ত্বা নারীকে যৌন হয়রানির দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর যৌন হয়রানির ঘটনাটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরের ঘটনাকে বাংলাদেশের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে মিডিয়া স্টক ওয়েবসাইট Shutterstock এর ওয়েবসাইটে গত ১২ এপ্রিল প্রকাশিত আলোচিত ভিডিওটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে। জয়পুরে এক ব্যক্তি এক গর্ভবতী মহিলাকে অনুসরণ করে এবং একটি নির্জন রাস্তায় তাকে হয়রানি করে। মহিলাটি বাধা দিলে এবং চিৎকার করলে, অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ সন্দেহভাজনকে মধ্যপ্রদেশের বাসিন্দা রাজ গুরজার হিসেবে শনাক্ত করেছে। সে মালভিয়া নগরের একটি স্পা সেন্টারে কাজ করে। তার গতিবিধি শনাক্ত করতে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা এবং তাকে গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তীতে, এ বিষয়ে ভারতের একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন (, ) থেকে জানা যায়, আলোচিত ভিডিওর ঘটনাটি গত ২৪ মার্চ ভারতের জয়পুরের মালভিয়া নগরের সেক্টর ৯ এর কাছে একটি গলিতে ঘটেছে৷

সুতরাং, বাংলাদেশে অন্তঃসত্ত্বা নারীকে যৌন হয়রানির ঘটনা দাবিতে ভারতের জয়পুরের ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: