প্রেস সচিব দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন দাবিতে এআই নির্মিত ছবি প্রচার 

সম্প্রতি, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন দাবিতে দুইটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

একই দাবিতে টিকটক প্রাচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এই ভুয়া ছবিগুলো তৈরি করা হয়েছে। এছাড়া, শফিকুল আলম দেশ ছেড়ে পালিয়ে যাননি, তিনি বর্তমানে দেশেই অবস্থান করছেন।

এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে, অনলাইন পোর্টাল ‘bangladeshmonitor.com.bd’ এর ওয়েবসাইটে আলোচিত ছবিতে ব্যবহার করা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ছবি ও দ্য ডেইলি সানের ওয়েবসাইটে প্রেস সচিবের ছবিটি খুঁজে পাওয়া যায়।

এছাড়া, প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে ছবির উপাদানগুলোতে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনের মাধ্যমে ছবি দুইটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ১ম ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৮৯ শতাংশ ও ২য় ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

উল্লেখ্য, গতকাল(১৪ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে উপস্থিত থেকে কথা বলতে দেখা যায়। যা থেকে নিশ্চিত হওয়া যায় যে, তিনি দেশেই অবস্থান করছেন।

সুতরাং, শফিকুল আলম দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দাবিটি মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত ছবি দুইটি এআই নির্মিত।

তথ্যসূত্র

Share: