২১শে ফেব্রুয়ারিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের র‍্যালী দাবিতে ২০২৪ সালের পুরোনো ভিডিও প্রচার 

সম্প্রতি, “একুশ মানে মাথা নত না করা” অমর একুশের প্রথম প্রহরে,সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ .. ২১ ফেব্রুয়ারি,২০২৬ ইং” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত র‍্যালির নয়; বরং এটি ২০২৪ সালের পুরোনো ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ‘Robeul Islam Sojib’ এর ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি ‘একুশের প্রথম প্রহরে, বাংলাদেশ ছাত্রলীগ, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।’’ শিরোনামে প্রচারিত ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

পরবর্তীতে, উক্ত ব্যক্তির অ্যাকাউন্টে সেদিনের র‍্যালির বেশ কিছু ছবিও খুঁজে পাওয়া যায়।

এছাড়াও, সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উক্ত ঘটনার আরও বেশ কিছু ছবি ও ভিডিও (, , , , ) খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

সুতরাং, ২০২৪ সালে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে র‍্যালির ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: