“১৪০০ বছর আগে নবীজি (সা:) এই পাথর দুটি বেঁধে রেখেছে মাশাল্লাহ” শীর্ষক শিরোনামে একটি ঝুলন্ত পাথরের ছবি বিগত কয়েকবছর যাবত সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার হয়ে আসছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এটি মহানবী সাঃ কর্তৃক ১৪০০ বছর পূর্বে বেঁধে রাখা কোন পাথর নয় বরং এটি মিশরের কায়রো বিমানবন্দরে অবস্থিত একটি ভাস্কর্য।
প্রসঙ্গত, একই দাবি সহিত একটি পাথরের ছবি পূর্বেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
Share:


