মিষ্টি সুভাষের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের এআই ছবি প্রচার 

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে আটক হন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেতা শিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুভাষসহ আরও দুইজন। পরর্বতীতে আদালত তাদেরকে দুই আসামিকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন। এরই প্রেক্ষিতে, শিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুভাষের মুক্তির দাবিতে বিক্ষোভের দৃশ্য দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মিষ্টি সুভাষের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের ছবিটি বাস্তব নয় বরং, প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

শুরুতে মিষ্টি সুভাষের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে কি না সেবিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি একাধিক এআই ডিটেক্টর দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি ছবি।

অর্থাৎ, প্রচারিত ছবিটি বাস্তব নয়।

সুতরাং, মিষ্টি সুভাষের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের ছবিটি এআই জেনারেটেড।

তথ্যসূত্র

Share: