আন্দোলনরত শিক্ষার্থীদের নিজেদের মধ্যে মারামারির দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার 

বন্যা ও বৈরী আবহাওয়ায় গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষা নেওয়া, প্রশ্নপত্রে ভুল, শিক্ষার্থীদের নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ করে।

এরই প্রেক্ষিতে, ‘নিজেরাই মা/রামা/রিতে লি/প্ত হল আন্দো/লনরত শিক্ষার্থীদের একটি অংশ !!’ শিরোনামে একটি ভিডিও গণমাধ্যম আজকের পত্রিকার ফেসবুক পেজে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আন্দোলনরত শিক্ষার্থীদের নিজেদের মধ্যে মারামারির কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, পথচারী নারীর ওপর আন্দোলনরত শিক্ষার্থীদের হামলার ঘটনাকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে এনপিবি নিউজের ফেসবুক পেজে গত ১৫ জুলাই ‘পথচারী নারীর ওপর ‘মব’ করলেন আ’ন্দো’লনরত শিক্ষার্থীরা’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরু থেকে ১ মিনিট ৩ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে প্রতিদিনের বাংলাদেশের ইউটিউব চ্যানেলে একই দিনে প্রকাশিত একটি ভিডিওতে উক্ত নারীকে পথচারীদের ভোগান্তির বর্ণনা করে আন্দোলনকারীদের ওপর ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

সুতরাং, পথচারী নারীর ওপর আন্দোলনরত শিক্ষার্থীদের হামলার ঘটনাকে আন্দোলনরত শিক্ষার্থীদের নিজেদের মধ্যে মারামারির দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: