তারেক রহমানকে জড়িয়ে সালাহউদ্দিন আহমেদের মন্তব্য দাবিতে প্রথম আলোর সম্পাদিত ফটোকার্ড প্রচার

গেল জানুয়ারি মাসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে উদ্ধৃত করে “তারেক রহমান সাহেব দেশে আসার সাথে সাথে আমাদের কোনো নেতাকর্মী আর চাঁদাবাজি ও খুনখারাপি করে নাই,  আশাকরি নির্বাচন পর্যন্ত চাঁদাবাজি হবে করবে না দলের নেতাকর্মীরা” শিরোনামে দৈনিক প্রথম আলো পত্রিকার ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে সালাহউদ্দিন আহমেদ এমন কোনো মন্তব্য করেননি এবং প্রথম আলোও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, প্রথম আলোর ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে প্রথম আলোর লোগো ও প্রকাশের তারিখ হিসেবে ‘২৩ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ রয়েছে। এরই সূত্র ধরে প্রথম আলোর ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল

পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সমর্থিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, প্রথম আলোর ফেসবুক পেজে গত ১৩ জানুয়ারিতে ‘একটি শক্তি বিদেশিদের গোলামি করে রাজনীতি করছে: সালাহউদ্দিন আহমদ’ শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত নাকি সকল উপদানের মিল রয়েছে। প্রথম আলোর মূল ফটোকার্ডটিতে ‘একটি শক্তি বিদেশিদের গোলামি করে রাজনীতি করছে: সালাহউদ্দিন আহমদ’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘তারেক রহমান সাহেব দেশে আসার সাথে সাথে আমাদের কোনো নেতাকর্মী আর চাঁদাবাজি ও খুনখারাপি করে নাই, আশাকরি নির্বাচন পর্যন্ত চাঁদাবাজি হবে করবে না দলের নেতাকর্মীরা’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে প্রথম আলোর এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, সালাহউদ্দিন আহমেদকে উদ্ধৃত করে ‘তারেক রহমান সাহেব দেশে আসার সাথে সাথে আমাদের কোনো নেতাকর্মী আর চাঁদাবাজি ও খুনখারাপি করে নাই,  আশাকরি নির্বাচন পর্যন্ত চাঁদাবাজি হবে করবে না দলের নেতাকর্মীরা’ শিরোনামে প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: