শেখ হাসিনাকে জড়িয়ে মিজানুর রহমান আজহারীর নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর ছবি ব্যবহার করে তার নামে একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে দাবি করা হয়, তিনি বলেছেন, ‘শেখ হাসিনাকে সর্বোচ্চ মর্যাদায় দেশে ফিরিয়ে আনতে চায় জনগণ। আমরা ভুল করেছি। দেশ আগের চেয়ে বর্তমানে অনেক পিছিয়ে যাচ্ছে।’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনাকে নিয়ে আলোচিত এই মন্তব্য মিজানুর রহমান আজহারী করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তার নামে এটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবির পোস্টটি পর্যালোচনা করে তাতে কোনো নির্ভরযোগ্য সূত্র বা প্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, মূলধারার গণমাধ্যম কিংবা অন্য কোনো বিশ্বস্ত সূত্রেও এ ধরনের বক্তব্য দেওয়ার তথ্য মেলেনি। তার ভেরিফায়েড ফেসবুক পেজসহ অন্য কোনো সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মেও এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মিজানুর রহমান আজহারী এ ধরনের বক্তব্য দিলে তা গণমাধ্যম, তার নিজস্ব সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট অথবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে প্রকাশিত হওয়ার কথা। কিন্তু সংশ্লিষ্ট মন্তব্যটি কেবল অনির্ভরযোগ্য সোশ্যাল মিডিয়া পোস্টেই পাওয়া যাচ্ছে; বিশ্বস্ত কোনো সূত্রে এর অস্তিত্ব মেলেনি।

সুতরাং, শেখ হাসিনাকে নিয়ে মিজানুর রহমান আজহারীর নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis.
  • Mizanur Rahman Azhari – Facebook Page
Share: