‘সবাই শুধু আমার সম্পদের হিসাব চায়, দেশটা স্বাধীন করাই ভুল ছিল’ শীর্ষক মন্তব্য করেননি আসিফ মাহমুদ

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘ঘরে-বাইরে কোথাও শান্তি নাই, সবাই শুধু আমার সম্পদের হিসাব চায়। দেশটা স্বাধীন করাই ভুল ছিল।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ঘরে-বাইরে কোথাও শান্তি নাই, সবাই শুধু আমার সম্পদের হিসাব চায়; দেশটা স্বাধীন করাই ভুল ছিল’ শীর্ষক আলোচিত মন্তব্য করেননি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আসিফ মাহমুদের নামে এই ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে এতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র বা তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও আলোচিত দাবির সপক্ষে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
এছাড়া, বিষয়টি যাচাইয়ে আসিফ মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে তার ফেসবুক অ্যাকাউন্টে আলোচিত দাবি সমর্থিত কোনো পোস্ট পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে আসিফ মাহমুদ এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা উপরিউক্ত অন্তত কোনো এক সূত্রে পাওয়া যেত।
উল্লেখ্য, স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার সময় গত বছরের ডিসেম্বরে আসিফ মাহমুদ নিজের সম্পদের হিসাব বিবরণী সরকারের কাছে জমা দিয়েছেন।
সুতরাং, ‘ঘরে-বাইরে কোথাও শান্তি নাই, সবাই শুধু আমার সম্পদের হিসাব চায়; দেশটা স্বাধীন করাই ভুল ছিল’ শীর্ষক মন্তব্য আসিফ মাহমুদ করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Asif Mahmud Shojib Bhuyain – Facebook Account
- Prothom Alo – সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন আসিফ মাহমুদ, ফেরত দিয়েছেন কূটনৈতিক পাসপোর্ট

