ডাকসুর রাফিয়া দাবিতে প্রচারিত এই ছবিটি সম্পাদিত

সম্প্রতি শামসুন নাহার হল সংসদের জিএস সামিয়া মাসুদ মমর তোলা সেলফিতে ডাকসুর কার্যকরী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়াকে টিশার্ট ও জিন্স পরা অবস্থায় দেখা গেছে দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উম্মা উসওয়াতুন রাফিয়ার প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, তার ভিন্ন একটি ছবি সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে শামসুন নাহার হল সংসদের জিএস সামিয়া মাসুদ মমর ফেসবুক প্রোফাইলে গত ১৪ মে প্রকাশিত পোস্টে একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত ছবিটির আংশিক সাদৃশ্য রয়েছে।

উক্ত ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, মূল ছবিতে উম্মা উসওয়াতুন রাফিয়াকে শেলাওয়ার কামিজ ও হিজাব পরা অবস্থায় দেখা যায়।

অর্থাৎ, এই মূল ছবিটি সম্পাদনা করে আলোচিত ছবিটি প্রচার করা হয়েছে।

এআই শনাক্তকরণ টুল হাইভ ডিটেক্ট জানাচ্ছে, ছবিটি এআই দিয়ে সম্পাদনা করার সম্ভাবনা প্রায় শতভাগ।

সুতরাং, উম্মা উসওয়াতুন রাফিয়ার ছবি দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: