কৃষক রহিমের তিন গরু বিষ প্রয়োগে হত্যা দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত

সম্প্রতি কোরবানির ঈদকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিটিতে একজন কৃষককে কান্নারত অবস্থায় এবং তার পাশে তিনটি গরুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পোস্টটির ক্যাপশনে দাবি করা হয়, ‘কোরবানির ঈদে এই তিনটি গরুই ছিল কৃষক রহিমের বেঁচে থাকার শেষ আশা। তিনি সন্তানের মতো করে গরুগুলো লালন-পালন করেছিলেন। কিন্তু হিংসার বশবর্তী হয়ে দুর্বৃত্তরা রাতে গরুগুলোকে বিষ প্রয়োগ করে হত্যা করে।’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি কোনো কৃষকের গরু মারা যাওয়ার বাস্তব ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ছবি। ছবিতে বর্ণিত ঘটনার বাস্তব অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এ বিষয়ে অনুসন্ধানে, ছবিটি এআই দ্বারা সম্পাদিত কিনা তা যাচাই করার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী টুল Hive Moderation-এ বিশ্লেষণ করা হয়। বিশ্লেষণের ফলাফলে দেখা যায়, ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। একই সঙ্গে, এটি তৈরিতে Google Veo 3 এআই মডেল ব্যাবহারের শক্তিশালী ইঙ্গিত পাওয়া গেছে।

এছাড়া ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে কোনো নির্ভরযোগ্য বা স্বীকৃত সংবাদমাধ্যম বা উৎসে এর উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, কৃষক রহিমের তিনটি গরুকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি।

তথ্যসূত্র

Share: