রংপুরে ট্রাক দুর্ঘটনার দৃশ্য দাবিতে এআই ভিডিও প্রচার 

সম্প্রতি রাস্তার গর্তের মধ্যে ট্রাকের ডুবে যাওয়ার এক ভিডিও শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটি রংপুরে ট্রাক দুর্ঘটনার আসল দৃশ্য।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টটি এককভাবে ৫৬ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং ৬৫ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে লাইক দেওয়া হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি রংপুরে ট্রাক দুর্ঘটনার আসল দৃশ্যের নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির (এআই) সাহায্যে তৈরি এই ভুয়া ভিডিওকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে কিছু অসংগতি লক্ষ্য করা যায়। যেমন: যে জায়গায় কথিত ট্রাকটি ডুবে যায় উক্ত জায়গায় কিছুক্ষণ আগে তেমন পানি দেখা না গেলেও হুট করে পানির অতিরিক্ত উপস্থিতি দেখা যায়। এছাড়া, গর্তে ট্রাকে চলে যাওয়ার মুভমেন্ট, আশেপাশের মানুষের অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক অবস্থায়ও অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়। এছাড়া, ট্রাকের সামনে বামপাশে থাকা ‘রংপুর ক্যাডেট কোচিং’ এর ফেস্টুনে/পোস্টারেও হুট করে লেখা বিকৃত হয়ে যেতে দেখা যায়। এসব অসামঞ্জস্যতা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি ভিডিওতে দেখা যায়।

এছাড়াও, অনুসন্ধানে আলোচিত ভিডিওটি আসল হওয়ার সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে এভাবে রাস্তার মাঝে গর্তে কোনো ট্রাক পড়ে গেলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।

এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ মডারেশন’ এ আলোচিত ভিডিওটি বিশ্লেষণ করলে এটি এআই দিয়ে তৈরি কনটেন্ট হওয়ার সম্ভাবনা ৯৮.৫ শতাংশ বলে জানা যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে রংপুরে ট্রাক দুর্ঘটনার আসল দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: