রাশেদ প্রধান, নাসীরুদ্দীন পাটোয়ারীরা জুলাই প্রজন্মের সূর্য সন্তান বলে মন্তব্য করেননি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম মন্তব্য করছেন দাবিতে ‘রাশেদ প্রধান, নাসিরুদ্দিন পাটোয়ারীরা বেয়াদব নয়, তারা জুলাই প্রজন্মের সূর্য সন্তান’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাশেদ প্রধান, নাসীরুদ্দীন পাটোয়ারীরা বেয়াদব নয়, তারা জুলাই প্রজন্মের সূর্য সন্তান’ বলে মন্তব্য করেননি সাদিক কায়েম। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে সত্য ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনায় দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কী-ওয়ার্ডে অনুসন্ধান করলেও বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সমর্থনে কোনো তথ্যপ্রমাণ মেলেনি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজে গত ১৭ এপ্রিল আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
‘দৈনিক মোল্লার দেশ’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের পরিচিতি পর্বে দেখা যায় এটি একটি স্যাটায়ার পেজ। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
পরবর্তীতে, আবু সাদিক কায়েমের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে আলোচিত বিষয় নিয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ‘রাশেদ প্রধান, নাসিরুদ্দিন পাটোয়ারীরা বেয়াদব নয়, তারা জুলাই প্রজন্মের সূর্য সন্তান’ শিরোনামে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Shadik Kayem – Facebook Profile

