সম্প্রতি, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় শ্রীশ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির চত্বরে রামের বিগ্রহ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। পবর্রীতে, গত ১২ জুন এটিকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হলে নির্মাণ কাজ স্থগিত করা হয়।
এরই প্রেক্ষিতে, আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খান উক্ত রাম মন্দির নিমার্ণের জন্য এক কোটি টাকা দান করার ঘোষণা করেছে দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গাইবান্ধার রাম মন্দিরে রশিদ খানের এক কোটি টাকা দান করার ঘোষণা দেওয়ার দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
রশিদ খানের মত মুসলিম ক্রিকেটার রাম মন্দির নির্মাণের জন্য টাকা দানের ঘোষণা দিলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হওয়াটা স্বাভাবিক। কিন্তু, অনুসন্ধানে জাতীয় কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি রশিদ খানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতও (ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স) এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, আফগান ক্রিকেটার রশিদ খান বাংলাদেশে নির্মাণাধীন রাম মন্দিরে এক কোটি দান করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner Analysis


