মুক্তিযুদ্ধের চেতনায় ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব শীর্ষক মন্তব্য করেননি রাশনা ইমাম

সম্প্রতি বিসিবির অ্যাডহক কমিটির ব্যারিস্টার রাশনা ইমাম “মুক্তিযুদ্ধের চেতনায় আমরা ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব” বলে মন্তব্য করেছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত দাবি দেখুন: এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত দাবি দেখুন: এখানে (আর্কাইভ)।
এক্সে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, “মুক্তিযুদ্ধের চেতনায় আমরা ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব” শীর্ষক কোনো মন্তব্য করেননি ব্যারিস্টার রাশনা ইমাম। এক ফেসবুক পোস্টের মাধ্যমে রাশনা ইমাম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে অনুসন্ধানে ব্যারিস্টার রাশনা ইমামের ফেসবুক অ্যাকাউন্টে আলোচিত দাবির বিষয়ে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ঐ পোস্টে “মুক্তিযুদ্ধের চেতনায় আমরা ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব” শীর্ষক কোনো মন্তব্য তিনি করেননি বলে নিশ্চিত করেন তিনি।
তাছাড়া, সময় সংবাদে দেওয়া এক মন্তব্যে রাশনা ইমাম, তাকে নিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এসব ভুয়া তথ্য প্রচার করছে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি, কোনো তথ্য প্রচারের আগে যেন তা যাচাই করা হয় এবং তার আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্বাস না করা হয়, সেই অনুরোধও জানিয়েছেন তিনি।
সুতরাং, বিসিবির অ্যাডহক কমিটির ব্যারিস্টার রাশনা ইমাম ‘মুক্তিযুদ্ধের চেতনায় আমরা ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব’ বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rashna Imam: Facebook Post
- Somoy Tv: অপতথ্য ছড়ানোর অভিযোগ বিসিবি পরিচালক রাশনা ইমামের
- Rumor Scanner’s Analysis

