আ.লীগের অবস্থান কর্মসূচির দৃশ্য দাবিতে নেপালের ভিডিও প্রচার 

জুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায়ের তারিখ ঘোষিত হবে আগামী ১৩ নভেম্বর। এর প্রেক্ষিতে ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় গত ১০ নভেম্বর ‘দেখুন মাঠে আওয়ামী লীগের লোক অবস্থান করছে’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের বাংলাদেশে করা কোনো কর্মসূচির দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, নেপালের একটি ভিডিওকে বাংলাদেশের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানে Chandragiri Television নামক ফেসবুক পেজে গত ০৯ সেপ্টেম্বর প্রকাশিত আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওতে এটি কোথাকার এবং কোন ঘটনার দৃশ্য তা উল্লেখ করা হয়নি।

‘Chandragiri Television’ নামক উক্ত পেজটির অ্যাবাউট সেকশন পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটি নেপাল থেকে পরিচালনা করা হয়।

পরবর্তীতে, গুগল ম্যাপের সহায়তায় জিও লোকেশন বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত করা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর স্থানটি নেপালের কাঠমান্ডুতে অবস্থিত।

সুতরাং, বাংলাদেশে আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থান কর্মসূচির দৃশ্য দাবিতে নেপালের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: