সম্প্রতি ঢাবিতে ছাত্রলীগের মিছিল দাবিতে পুরোনো ভিডিও প্রচার

গত ২৪ মার্চ “আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল জয়া বাংলা জয় বঙ্গবন্ধ” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৫৩ হাজার বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল সমাবেশের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে চ্যানেল ২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২৮ মে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল সমাবেশ করেছে ছাত্রলীগ’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে বাংলাদেশ টাইমসের ওয়েবসাইটে ২০২২ সালের ২৮ মে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন ছাত্রদলের নেতা-কর্মীদের প্রবেশ ঠেকাতে ছাত্রলীগের নেতাকর্মীরা টিএসসিতে এসে জড়ো হয়। মিছিল নিয়ে এতে যোগ দেয় বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মীরা। ক্যাম্পাসের প্রবেশ পথগুলোতে অবস্থান নিয়ে তারা মিছিল শ্লোগান দিতে থাকে।

সুতরাং, ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল সমাবেশের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: