ঢাকায় সেনাবাহিনী-সন্ত্রাসী গোলাগুলি দাবিতে খাগড়াছড়ির ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার 

গত ১৩ ডিসেম্বর ‘এই মুহূর্তে রাজধানীতে সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের তুমুল গোলাগুলি হচ্ছে,,সুখোর ইউনুছ দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিনত করেছে,, হাঠাও ইউনুছ বাঁচাও দেশ।’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ঢাকায় সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলির কোনো ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে খাগড়াছড়িতে অবরোধকারী জনতাকে ছত্রভঙ্গ করতে সেনাবাহিনী গুলিবর্ষণের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে ‘CHT NEWS’ সূচক একটি জলছাপ লক্ষ্য করা যায়।

উক্ত সূত্র ধরে chtnews.com নামক পার্বত্য চট্টগ্রামভিত্তিক অনলাইন সংবাদমাধ্যমের ফেসবুক পেজে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়িদের ওপর সেটেলার হামলার প্রতিবাদে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে রেডস্কোয়ার এলাকায় অবরোধকারী জনতাকে ছত্রভঙ্গ করতে সেনাবাহিনী গুলিবর্ষণ করে। ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর রাতে এ ঘটনা ঘটে, সংযুক্ত ভিডিওটি উল্লিখিত ঘটনার দৃশ্য।

পরবর্তীতে, CHT Voice নামক পেজে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও থেকেও একই তথ্য জানা যায়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ে ঘটেনি।

উল্লেখ্য, খাগড়াছড়ির উল্লিখিত ঘটনা নিয়ে সেসময়ে বিভিন্ন গণমাধ্যমে (, , ) প্রতিবেদন প্রকাশিত হয়েছিলো।

তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকায় সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলির কোনো ঘটনার সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, সাম্প্রতিক সময়ে ঢাকায় সেনাবাহিনী-সন্ত্রাসী গোলাগুলির দৃশ্য দাবিতে ২০২৪ সালে খাগড়াছড়িতে অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে সেনাবাহিনীর গুলিবর্ষণের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: