গণভোট বাতিল ঘোষণা করার ভুয়া দাবি প্রচার 

সম্প্রতি অনলাইনে একটি রাস্তার ভিডিও প্রচার করে ব্যাকগ্রাউন্ড অডিওতে দাবি করা হয়েছে, ‘এই মূহুর্তে পাওয়া গরম খবর৷ শেষ মূহুর্তে গণভোট বাতিল ঘোষণা।’

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত টিকটক পোস্টটি ১৪ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং প্রায় ৮৮ হাজারটি পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে লাইক দেওয়া হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গণভোট বাতিল করা হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মূলধারার গণমাধ্যমগুলোতে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে এরূপ কোনো ঘোষণা দেওয়া হলে তা মূলধারার গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হতো।

বরং, অনুসন্ধানে জানা যায় আলোচিত দাবি প্রচার পরবর্তী সময়ে গত ১ ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সব ধরনের যান চলাচলে বিধি-নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

উল্লেখ্য, প্রচারিত ভিডিওতে প্রদর্শিত রাস্তাটি কোথাকার তা নিশ্চিত হওয়া যায়নি। তবে, আলোচিত ভিডিওর অডিওতে দাবি করা গণভোট বাতিল করা হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয় বলে নিশ্চিত হওয়া গেছে।

সুতরাং, গণভোট বাতিল করা হয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: