বাংলাদেশ পারমাণবিক বোমা তৈরি করছে দাবিতে রিপাবলিক বাংলার ফেসবুক পেজের ভুয়া স্ক্রিনশট প্রচার 

সম্প্রতি, “পাকিস্তানের সহায়তা বাংলাদেশ গোপনে পারমাণবিক বোমা তৈরি করছে প্রতি ঘণ্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে সব খবর LIVE দেখতে ক্লিক করুন https://www.youtube.com/@republicbangla /featured #RepublicBangla #RBangla #RBanglaDigital #RepublicBangla #BreakingNews #News #shorts” শীর্ষক দাবিতে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পাকিস্তানের সহায়তায় বাংলাদেশ পারমাণবিক বোমা তৈরি করছে দাবি করে রিপাবলিক বাংলার ফেসবুক পেজে এমন কোনো সংবাদ পোস্ট করা হয়নি। বরং, প্রযুক্তির সহায়তায় ভুয়া স্ক্রিনশট তৈরি করে এই দাবিটি প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ২০ জুন হতে এই স্ক্রিনশটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। ‘Dark Stories Of Student Politics In DU” নামক একটি ফেসবুক পেজে সর্বপ্রথম সার্কাজম হিসেবে উক্ত স্ক্রিনশটটি প্রচার করা হয়। 

তবে, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলওয়েবসাইট পর্যালোচনা করে এমন কোনো সংবাদের অস্তিত্ব মেলেনি।

উক্ত দাবির ক্ষেত্রে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু একটি স্ক্রিনশটই প্রচার হতে দেখা যাচ্ছে। স্ক্রিনশট অনুযায়ী, পোস্টটি প্রকাশের ১ মিনিট পরে সেটি ধারণ করা হয়েছে। এতে দেখা যায়, পোস্টটি ৫৭টি ভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া পেয়েছে, ১০ মন্তব্য এবং ১ বার শেয়ার হয়েছে।

যদি রিপাবলিক বাংলা এমন কোনো পোস্ট করে পরে তা সরিয়ে নিতো, তবে বিভিন্ন ব্যক্তির দ্বারা ধারণ করা একাধিক স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তো। কিন্তু এই ক্ষেত্রে, কেবল একটি স্ক্রিনশটই প্রচারিত হতে দেখা যাচ্ছে।

সুতরাং, পাকিস্তানের সহায়তায় বাংলাদেশ পারমানবিক বোমা তৈরি করছে দাবিতে রিপাবলিক বাংলার নামে ফেসবুক পোস্টের স্ক্রিনশটটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: