জ্বালানী ইস্যুতে ছাত্রদল-যুবদলকে জড়িয়ে রুহুল কবির রিজভীর নামে ভুয়া মন্তব্য প্রচার

চলমান জ্বালানী তেলের সংকট ইস্যুর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (শিল্প মন্ত্রণালয়) ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী “বাসাবাড়িতেও সন্ধ্যার পরে অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না। তদারকিতে থাকবে ছাত্রদল, যুবদলের নেতাকর্মী।” শীর্ষক মন্তব্যটি করেছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রুহুল কবির রিজভী এ ধরনের কোনো মন্তব্য করেননি। বরং, বিএনপির পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে যে আলোচিত মন্তব্যটি ভুয়া।

রুহুল কবির রিজভী এমন মন্তব্য প্রকাশ্যে করলে তা গণমাধ্যমে ফলাও করে সংবাদ হওয়াটা স্বাভাবিক। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে, গতকাল (০৫ এপ্রিল) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি পাওয়া যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলোচিত মন্তব্যটি উদ্ভট, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।

অর্থাৎ, রুহুল কবির রিজভীর মন্তব্য দাবিতে প্রচারিত মন্তব্যটি ভুয়া।

সুতরাং, ‘বাসাবাড়িতেও সন্ধ্যার পরে অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না। তদারকিতে থাকবে ছাত্রদল, যুবদলের নেতাকর্মী’ শীর্ষক মন্তব্যটি রুহুল কবির রিজভী করেছেন বলে প্রচারিত দাবি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: