জামায়াতের আমীরকে নারীদের সম্মান করতে শিখতে বলেননি উপদেষ্টা রিজওয়ানা

গত ৩১ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট ব্যবহার করে দেওয়া ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ ছড়ায় রাজনৈতিক অঙ্গনে। এরই প্রেক্ষিতে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে উদ্ধৃত করে ‘জামাতের আমির সাহেব আপনি ভালো হয়ে যান নারীদেরকে সম্মান করতে শিখুন’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ),

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াতের আমীরকে জড়িয়ে উপদেষ্টা রিজওয়ানা হাসান কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। পরিবেশ উপদেষ্টার মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।

পরবর্তীতে, উক্ত ফটোকার্ডে থাকা নাম ও লোগোর সূত্র ধরে ‘Voice Of Mukul’ নামক ফেসবুক পেজে আলোচিত ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্ট থেকেই আলোচিত দাবিটির সূত্রপাত হয়েছে বলে প্রতীয়মান হয়।

এছাড়া, উক্ত ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি থেকে নিয়মিত এ ধরনের ভুয়া ফটোকার্ড (, , ) প্রচার করা হয়।

সুতরাং, উপদেষ্টা রিজওয়ানা হাসান কে উদ্ধৃত করে ‘জামাতের আমির সাহেব আপনি ভালো হয়ে যান নারীদেরকে সম্মান করতে শিখুন’ শিরোনামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: