সম্প্রতি, দেশের ১১টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে, ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভি ‘পাবিপ্রবির নতুন উপাচার্য ড. আবুল হাসনাত মোহা. শামীম’ শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশ করেছিল। উক্ত ফটোকার্ডে ড. আবুল হাসনাত মোহা. শামীমের একটি ছবিও যুক্ত করা হয়েছিল।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যমুনা টিভির ফটোকার্ডে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন উপাচার্য ড. আবুল হাসনাত মোহা. শামীমের ছবি দাবিতে প্রচারিত ছবিটি ড. আবুল হাসনাত মোহা. শামীমের নয় বরং, উক্ত ছবিতে থাকা ব্যক্তির নাম ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। তিনি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
অনুসন্ধানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন উপাচার্য ড. আবুল হাসনাত মোহা. শামীমের ফেসবুক অ্যাকাউন্টটি খুঁজে পাওয়া যায়। প্রোফাইলটিতে থাকা মোহা. শামীমের ছবির সাথে যমুনা টিভির ফটোকার্ডে থাকা ছবিটি তুলনামূলক বিশ্লেষণ করে দেখা যায়, যমুনা টিভির ফটোকার্ডে থাকা ছবির সাথে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন উপাচার্য ড. আবুল হাসনাত মোহা. শামীমের চেহারার অমিল রয়েছে।

পরবর্তীতে অনুসন্ধানে আরও জানা যায়, যমুনা টিভির ফটোকার্ডে থাকা ব্যক্তি (১, ২, ৩) রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) নতুন নিয়োগপ্রাপ্ত উপাচার্য ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
সুতরাং, রাবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত ড. জয়নুল আবেদীন সিদ্দিকীকে ছবিকে পাবিপ্রবির নতুন উপাচার্য ড. আবুল হাসনাত মোহা. শামীমের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Abul Hasnat Md. Shamim- Facebook Account
- Dhaka Post- রাবিপ্রবির নতুন উপাচার্য ড. জয়নুল আবেদীন
- RMSTU Journalist Association- Facebook Post
- Kalbela- রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. জয়নুল আবেদীন সিদ্দিকী


