সম্প্রতি আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমানের কাছে গোপালভোগ জাতের আম অর্ডার করে পচা আম পেয়েছেন দাবিতে অন্তত দুইটি ছবি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷
উক্ত ছবি সংবলিত ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
একই দাবির ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তারেক রহমানের কাছে অর্ডার দিয়ে পাওয়া আমের কার্টনের ছবি দুইটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে এসব ছবি তৈরি করে ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে সংশ্লিষ্ট দাবি সংবলিত পোস্টগুলোয় প্রায় একই বার্তা পাওয়া যায়। দাবিটির সূত্রপাতের খোঁজে ‘রিয়াজ মুহাম্মদ’ নামের একটি ফেসবুক প্রোফাইলে এ সংক্রান্ত সম্ভাব্য প্রথম পোস্টটি পাওয়া যায়। পোস্টে ‘Ai Info’ উল্লেখ রেখে কমেন্টে সকলকে বাজে রিভিউ দেওয়ার আহ্বান জানানো হয়।

এই ছবিটি পরবর্তীতে আরো একাধিক প্রোফাইল থেকে পোস্ট করা হয়।
প্রচারিত ছবিগুলো এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে একাধিক এআই টুলের মাধ্যমে যাচাই করে দেখা যায়, ছবিগুলোর একটি গুগলের জেমিনি এবং অন্যটি চ্যাটজিপিটি দিয়ে তৈরি করা হয়েছে।

সুতরাং, আমজনতার দলের তারেক রহমান ক্রেতাদের পচা আম দিচ্ছেন দাবিতে প্রচারিত ছবিগুলো এআই দিয়ে তৈরি।
তথ্যসূত্র
- AI Analysis


