উম্মে কুলসুম পপি ক্রেতাদের পচা আম দিচ্ছেন দাবিতে ছড়াচ্ছে এআই ছবি

সম্প্রতি দেশের নারী অ্যাগ্রো–ইনফ্লুয়েন্সার উম্মে কুলসুম পপির কাছে গোপালভোগ জাতের আম অর্ডার করে পচা আম পেয়েছেন দাবিতে অন্তত দুইটি ছবি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷

উক্ত ছবি সংবলিত ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

একই দাবির ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, উম্মে কুলসুম পপির কাছে অর্ডার দিয়ে পাওয়া আমের কার্টনের ছবি দুইটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে এসব ছবি তৈরি করে ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে সংশ্লিষ্ট দাবি সংবলিত পোস্টগুলোয় প্রায় একই বার্তা পাওয়া যায়।

প্রচারিত ছবিগুলো এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে একাধিক এআই টুলের মাধ্যমে যাচাই করে দেখা যায়, ছবিগুলোর একটি গুগলের জেমিনি এবং অন্যটি চ্যাটজিপিটি দিয়ে তৈরি করা হয়েছে।

পপির প্রতিষ্ঠান প্রিমিয়ার ফ্রুটস এর ফেসবুক পেজের পোস্টে জানানো হয়েছে, তাদের পাঠানো আম টিস্যু/মেশফোম দিয়ে মোড়ানো থাকে। কিছু ক্ষেত্রে আমের গায়ে তাদের প্রতিষ্ঠানের স্টিকারও থাকে।

প্রিমিয়ার ফ্রুটসের পক্ষ থেকে রিউমর স্ক্যানারকে জানানো হয়েছে, এগুলো একটা অসাধু মহল তাদের নামে অপপ্রচার চালাছে। তারা এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছে।

উল্লেখ্য, সম্প্রতি একই ছবিগুলো ব্যবহার করে আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমানও ক্রেতাদের পচা আম দিচ্ছেন দাবি প্রচারের প্রেক্ষিতে বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক করে রিউমর স্ক্যানার৷

সুতরাং, উম্মে কুলসুম পপি ক্রেতাদের পচা আম দিচ্ছেন দাবিতে প্রচারিত ছবিগুলো এআই দিয়ে তৈরি।

তথ্যসূত্র

  • AI Analysis
Share: