সম্প্রতি, ‘ব্যাংক লোন মওকুফ ও বীমার টাকা ক্ষতিপূরণ হিসেবে পেতে উত্তরার আউটলেটে তন্বীর ভাংচুর নাটক!’ শীর্ষক দাবি সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনির নামে প্রচারিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।এ বিষয়ে অনুসন্ধানে, আলোচিত দাবির পক্ষে মূলধারা গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।
এ বিষয়ে আরও অনুসন্ধানে দেখা যায়, C16 Archive নামের একটি ফেসবুক পেজ থেকে দাবিটির সূত্রপাত হয়। পেজটি থেকে গত ১৮ মার্চ একটি ফটোকার্ড আকারে পোস্টটি প্রকাশ করা হয়।

পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর বায়োতে উল্লেখ রয়েছে, “C16 ARCHIVE — An independent investigative platform exposing hidden truths and publishing stories many media outlets are afraid to report.” পাশাপাশি পেজটির অ্যাবাউট সেকশনে একে Media/ News company হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া উক্ত পেজ থেকে নিয়মিতই এ ধরনের একাধিক তথ্যপ্রমাণহীন ও সার্কাজমধর্মী পোস্ট প্রকাশ করা হয়েছে (১, ২)।
সুতরাং, ব্যাংক লোন মওকুফ ও বীমার টাকা ক্ষতিপূরণ হিসেবে পেতে উত্তরার আউটলেটে তন্বীর ভাংচুর নাটক! দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- C16 Archive – Facebook Post


