নির্বাচনে বিএনপির বিপক্ষে যাওয়াকে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভীর নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি ‘ধানের শীষের বিরুদ্ধে গেলে হাত পা ভেঙে দেওয়া হবে। রুহুল কবির রিজভী’ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মন্তব্য দাবিতে তার ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসন্ন নির্বাচনে বিএনপির বিপক্ষে যাওয়াকে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী এরূপ কোনো মন্তব্য করেননি৷ প্রকৃতপক্ষে, কোনোপ্রকার তথ্যপ্রমাণ ছাড়াই তাকে উদ্ধৃত করে আলোচিত মন্তব্যটি প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।
আসন্ন জাতীয় নির্বাচন ইস্যুতে রুহুল কবির রিজভী কোনো মন্তব্য করে থাকলে এ নিয়ে আলোচনা-সমালোচনা হতো এবং গণমাধ্যমেও গুরুত্ব সহকারে সংবাদ প্রচারিত হতো। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, রুহুল কবির রিজভী ‘ধানের শীষের বিরুদ্ধে গেলে হাত পা ভেঙে দেওয়া হবে।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Analysis
বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

