‘একমাত্র জামাত দেশ রক্ষার জন্য রাজনীতি করে’ বলে মন্তব্য করেননি রুমিন ফারহানা 

সম্প্রতি, জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার ছবি ব্যবহার করে তার মন্তব্য দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হয়, তিনি বলেছেন, “একমাত্র জামাত দেশ রক্ষার জন্য রাজনীতি করে, বাকিরা টাকার জন্য।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্যটি রুমিন ফারহানা করেননি। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই তার নামে এ মন্তব্যটি তৈরি ও প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে বিশ্বস্ত কোনো সূত্রে রুমিন ফারহানার এমন মন্তব্যের তথ্য পাওয়া যায়নি। তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলেও এ ধরনের কোনো বক্তব্যের অস্তিত্ব মিলেনি।

রুমিন ফারহানার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এ ধরনের মন্তব্য করলে তা সংবাদ আকারে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার কথা। তবে গণমাধ্যমে এমন কোনো বক্তব্যের তথ্য পাওয়া যায়নি। বরং, কিছু অনির্ভরযোগ্য ফেসবুক প্রোফাইল ও পেজ থেকে এ দাবি প্রচার করা হচ্ছে।

সুতরাং, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তুলনা করে রুমিন ফারহানার নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: