রুমিন ফারহানার আ.লীগে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার দাবিটি মিথ্যা

সম্প্রতি, ‘ব্রেকিং নিউজ সদ্য নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা আওয়ামী লীগে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে।’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রুমিন ফারহানা আওয়ামী লীগে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবি সংবলিত পোস্টগুলো পর্যালোচনা করে দেখা যায়, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের নামে পরিচালিত একটি ফেসবুক পেজের পোস্টকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বিএনপির এই সংসদ সদস্য রিউমর স্ক্যানারকে জানিয়েছেন, তার নামে পরিচালিত উক্ত ফেসবুক পেজটি ভুয়া।

অন্যদিকে, রুমিন ফারহানার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট, আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ, গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে এ ধরনের তথ্যের অস্তিত্ব পাওয়া যায়নি। বাস্তবে তিনি আওয়ামী লীগে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলে তা কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ থাকত না; বরং গণমাধ্যমসহ বিশ্বস্ত মাধ্যমগুলোতে তা ব্যাপকভাবে প্রচারিত হতো।

এ বিষয়ে আরও নিশ্চিত হতে রিউমর স্ক্যানার রুমিন ফারহানার সঙ্গে যোগাযোগ করে। তিনি জানান, আলোচিত দাবিটি সম্পূর্ণ ভুয়া।

সুতরাং, রুমিন ফারহানা আওয়ামী লীগে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Statement from Rumeen Farhana
Share: