‘শেখ হাসিনার অসাধারণ ভারসাম্যবোধ ছিল’— রুমিন ফারহানার নামে ভিত্তিহীন দাবি 

সম্প্রতি, জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ‘শেখ হাসিনার মধ্যে অসাধারণ ভারসাম্যবোধ ছিল। তিনি সবসময় আগাম প্রস্তুতি নিয়ে কাজ করতেন, যেন যেকোনো পরিস্থিতিতে দেশের মানুষ সঠিক সহায়তা পায়। তাঁর দূরদর্শিতা ও পরিকল্পনা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’ শীর্ষক দাবিতে তার ও শেখ হাসিনার ছবিযুক্ত করে একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রুমিন ফারহানা শেখ হাসিনাকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। পরবর্তীতে, রুমিন ফারহানার ফেসবুক প্রোফাইল খতিয়ে দেখলেও এমন কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায় না।

এছাড়া, তথ্যটি কোনো নির্ভরযোগ্য সূত্র বা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার প্রমাণও পাওয়া যায়নি। রুমিন ফারহানার মতো আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব এমন মন্তব্য করলে তা স্বাভাবিকভাবেই মূলধারার গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হতো। কিন্তু এই বিষয়ে কোনো সংবাদ বা প্রতিবেদন পাওয়া যায়নি।

সুতারাং, রুমিন ফারহানার নামে প্রচারিত আলোচিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: