সম্প্রতি, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে ‘১৭ বছর ধরে রাস্তার আশে পাশে কারেন্ট এর খাম্বা দাড়িয়ে ছিলো কিন্তু.. বিদ্যুৎ ছিলো না। আর ১৭ মাস পর বর্তমান তেলের পাম্প আছে কিন্তু তেল নেই..!’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৬৭ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দেশে তেলের পাম্প আছে কিন্তু তেল নেই বলে মন্তব্য করেননি রুমিন ফারহানা। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। রুমিন ফারহানার ফেসবুক অ্যাকাউন্ট, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত মন্তব্য করার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। রুমিন ফারহানার মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।
সুতরাং, দেশে বর্তমান জ্বালানী তেল ইস্যুতে রুমিন ফারহানার মন্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rumeen Farhana – Facebook Account
- Rumor Scanner’s analysis.


