সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাকে উদ্ধৃত করে ‘আওয়ামী লীগ যে উন্নয়ন করে গেছে, তা রক্ষণাবেক্ষণ করতেই একটি সরকারের মেয়াদ চলে যাবে’ শীর্ষক একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে।
একই দাবিতে অন্যান্য প্ল্যাটফর্মে প্রচারিত পোস্ট দেখুন: থ্রেডস, ইন্সটাগ্রাম, টিকটক।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগ সম্পর্কে এমন কোনো মন্তব্য রুমিন ফারহানা করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলোতে কোনো নির্ভরযোগ্য সূত্র বা তথ্যপ্রমাণের উল্লেখ নেই। তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট, মূলধারার গণমাধ্যম কিংবা অন্য কোনো বিশ্বস্ত সূত্রেও এ ধরনের বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
এছাড়া, রুমিন ফারহানার মতো একজন আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব এ ধরনের মন্তব্য করলে তা গণমাধ্যমে সংবাদ হিসেবে প্রকাশিত হওয়ার কথা অথবা বক্তব্যের ভিডিও প্রচারিত হওয়ার সম্ভাবনা ছিল। তবে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করতে রিউমর স্ক্যানার রুমিন ফারহানার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তিনি এমন কোনো মন্তব্য করেননি।
সুতরাং, আওয়ামী লীগকে নিয়ে রুমিন ফারহানাকে উদ্ধৃত করে প্রচারিত এই মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis.
- Rumeen Farhana: Facebook Profile
- Statement from Rumeen Farhana.


