শেখ হাসিনাকে নিয়ে রুমিন ফারহানার নামে ভুয়া মন্তব্য প্রচার 

সম্প্রতি, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে ‘শেখ হাসিনার মধ্যে অসাধারণ ভারসাম্যবোধ ছিল। তিনি সবসময় আগাম প্রস্তুতি নিয়ে কাজ করতেন, যেন যেকোনো পরিস্থিতিতে দেশের মানুষ সঠিক সহায়তা পায়। তাঁর দূরদর্শিতা ও পরিকল্পনা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনা সম্পর্কে এমন কোনো মন্তব্য করেননি রুমিন ফারহানা। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। রুমিন ফারহানার ফেসবুক অ্যাকাউন্ট, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত মন্তব্য করার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। রুমিন ফারহানার মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।

সুতরাং, শেখ হাসিনাকে নিয়ে রুমিন ফারহানার মন্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: